ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৯/০৮/২০২৫ ৫:০৪ পিএম

সাম্প্রতিক সময়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নামক নিষিদ্ধঘোষিত সন্ত্রাসীগোষ্ঠীর ঘটনা চিন্তিত করেছে বলে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সিএইচটিআরএফ আয়োজিত ‘বাংলাদেশের প্রেক্ষাপটে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রসঙ্গ ও জাতীয় নিরাপত্তা ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে আমাদের পার্বত্য অঞ্চল, ভারতের একটি অঞ্চল এবং মিয়ানমারের একটি অঞ্চল নিয়ে বৈশ্বিক কোনো কোনো শক্তির পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য এই ভূখণ্ডকে হয়তো বা তারা অন্যভাবে সাজাতে চায়। সাম্প্রতিককালে কয়েকটি ঘটনা আমাদের চিন্তিত করেছে। কুকি-চিনের ঘটনা আমাদের চিন্তিত করেছে, নিরাপত্তাবাহিনীকে চিন্তিত করেছে। এর পেছনে অনেক কারণ আছে। যেটা আমরা সাদা চোখে দেখছি, সেটার পেছনে পর্দার আড়ালে অনেক কারণ থাকে।’

তিনি বলেন, ‘আমরা আগে থেকেই জানি যে, আমাদের হিল ট্র্যাকস নিয়ে আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকেই চালু আছে। সেটি অনেক পুরোনো। সেই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমরা সবাই যদি অখণ্ড বাংলাদেশে বিশ্বাস করি, একই সংবিধানে বিশ্বাস করি, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডকতাকে বজায় রাখতে চাই। তাহলে সবাইকে বাংলাদেশের নাগরিক হিসেবে সেই অধিকারকে সাংবিধানিকভাবে ধারণ করতে হবে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘যেন আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকম ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য যারা সচেতন আমাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। আমাদের সজাগ থাকতে হবে। যেন আন্তর্জাতিক কোনো পরিকল্পনা কেউ সফল করতে না পারে। এজন্য আমাদের জাতীয় নিরাপত্তাবাহিনী, বুদ্ধিজীবী, গবেষক, সাংবাদিক সবাইকে সমন্বিতভাবে প্রচেষ্ট থাকতে হবে। যেন স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা আমরা বজায় রাখতে পারি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটিআরএফেরে চেয়ারম্যান মেহেদী হাসান পলাশ। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক ড. আব্দুর রব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ বরকতুল্লাহ, খাগড়াছড়ি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুইথি কারবারি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ তারেক ফজল, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

পাঠকের মতামত

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer