প্রকাশিত: ১৪/০৩/২০২১ ৯:৫৪ এএম


বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইউনাইটেডেট মুভমেন্ট ফর হিউম্যান রাইটাস কীর্তিমান নারী সম্মাননা ২০২১ ভূষিত হয়েছেন “সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)’ চেয়ারম্যান জেসমিন প্রেমা।

শনিবার (১৩ মার্চ) ঢাকার ইন্টার কন্টিনেন্টাল হোটেলের ক্রিস্টাল বল রুমে আয়োজিত আন্তর্জাতিক নারী’ দিবসের এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক প্রদান করেন।

‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংস্থা স্কাস চেয়ারম্যান জেসমিন প্রেমাকে সম্মানে ভূষিত করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরণ্য মানবাধিকার ও সমাজ কর্মী জাতীয় সংসদ সদস্য আরমা দত্ত।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম।

‘ইউনাইটেড মুভমেন্ট ফর হিউম্যান রাইটস’ চেয়ারম্যান সংস্কৃতিজন এডভোকেট লুৎফুল আহসান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী দিবসের আলোচনা সভায় জেসমিন প্রেমাকে এই সম্মাননা প্রদান করেন।

সম্মাননায় ভূষিত হয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেসমিন প্রেমা বলেন, নারী দিবসের এই সম্মাননা আমি সমাজের সুবিধা বঞ্চিত নারীগণের কাছে উৎস্বর্গ করছি। একটি নারী প্রধান সংস্থার চেয়ারম্যান হিসাবে আজ স্কাসে এর এই অর্জন শুধু আমার নয়। এটি সমগ্র নারীদের অর্জন।

তিনি আরও বলেন, নারীদের এখন সামনে আসার সময়। তাই তিনি সমাজে নারীরা নিজেদের অবস্থান নিজেকে তৈরী করে নিতে হবে বলে উল্লেখ করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer