প্রকাশিত: ০১/০৪/২০২০ ১০:৫৬ এএম

কিট আসলেই কক্সবাজারে করোনা পরীক্ষা শুরু
দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারেও আগামী দুই-এক দিনের মধ্যে শুরু হবে করোনাভাইরাসের পরীক্ষা। কক্সবাজার সরকারি মেডিক্যাল কলেজের ল্যাবে ইতিমধ্যে করোনা ভাইরাস পরীক্ষার যাবতীয় কাজ শেষ করা হয়েছে।

কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া আজ মঙ্গলবার কালের কণ্ঠকে জানিয়েছেন, ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) থেকে টেকনেশিয়ান টিম এসেই ল্যাবের কাজ করছে। এই টিমের লোকজন কক্সবাজার স্বাস্থ্য বিভাগের আরো কর্মীদের বর্তমানে প্রশিক্ষণ দিচ্ছে যাতে করে স্থানীয় স্বাস্থ্যকর্মীরাই পরীক্ষা চালিয়ে নিতে পারেন।

মেডিক্যাল কলেজের অধ্যক্ষ আরো জানান, আজ মঙ্গলবারই ঢাকা থেকে ভাইরাস পরীক্ষার কিট কক্সবাজারে এসে পৌঁছানোর কথা আছে। কিন্ত সন্ধ্যায় এ প্রতিবেদন লেখাকালীন সময়েও তা এসে পৌঁছেনি। কীট এসে পৌঁছালেই কক্সবাজার মেডিকের কলেজের ল্যাবে পরীক্ষার কাজও শুরু হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...