প্রকাশিত: ২৩/০৭/২০২০ ১১:০৩ এএম

মিশরের কায়রোর একটি হোটেল থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট বাংলাদেশি-আমেরিকান নারী ফাতেমা খান খুকির (৪৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন তিনি। গত মঙ্গলবার (২১ জুলাই) সেখানকার একটি হোটেলের কক্ষ থেকে স্থানীয় পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। কায়রো পুলিশ এ ঘটনার তদন্তে নেমেছে।

ফাতেমা খান খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী জাতীয় পার্টির নেত্রী শাহজাদী নাহিনা নূর। তিনি নিজের ফেসবুক পেজে লেখেন, ‘আমাদের প্রিয় বন্ধু ফাতেমা খান খুকি আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) কোভিড-১৯ সংক্রমিত হয়ে নয়, সাত দিন আগে মিশরের একটি হোটেলে তার মরদেহ পাওয়া গেছে। এক বন্ধু বিষয়টি নিশ্চিত করেছে। গত সপ্তাহে তার জন্মদিন ছিল। আমি বাকরুদ্ধ। কে তাকে হত্যা করলো বা কীভাবে মারা গেল, তার কেউ জানে না।’

খুকির বান্ধবী নিউইয়র্কের একটি টিভি চ্যানেলের উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়া যুক্তরাষ্ট্রের একটি গণমাধ্যমকে বলেন, ‘আমিও খবরটি পেয়েছি। আমি কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারছি না। খুকি কেন মিশর গিয়েছিল, কারো সাথে গিয়েছিল কি-না, কিংবা কারো সাথে দেখা করতে গিয়েছিল কি-না তার কোনো কিছুই আমরা জানি না। পুরো বিষয়টি রহস্যাবৃত।’

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer