প্রকাশিত: ২৭/০২/২০১৯ ১২:৩৩ পিএম

যমুনা : ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান জম্মু কাশ্মিরে বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির দুই পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া সহ ভারতীয় গণমাধ্যম। বুধবার সকালে জম্মু কাশ্মিরের বুদগাম জেলায় এ ঘটনা ঘটে।

ভারতের নিউজ১৮ সংবাদমাধ্যম জানাচ্ছে, কারিগরি কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মিরী স্বাধীনতাকামীদের হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর গত সোমবার রাতে পাকিস্তানের অভ্যন্তরে বিমান থেকে বোমা নিক্ষেপ করে ভারতীয় বাহিনী। এরপর পাকিস্তানের পক্ষ থেকেও হুমকি দেয়া হচ্ছে পাল্টা জবাব দেয়ার।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer