প্রকাশিত: ২৮/০৯/২০২০ ৯:৫৬ পিএম

মহেশখালীর উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের ব্যাংক হিসাব থেকে ৬ লাখ ৫৫ হাজার টাকা জব্দ করেছে দুর্নীতি কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুদকের চট্টগ্রাম বিভাগীয় উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে একটি টিম ডাচ্ বাংলা ব্যাংক কক্সবাজার শাখা থেকে টাকাগুলো জব্দ করে।
প্রসঙ্গত, কক্সবাজারে বিভিন্ন প্রকল্পের ভূমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করতে গিয়ে দুদক বেশ কিছু চক্রের খোঁজ পেয়েছে।
এসব চক্রের অন্তত ৬০ জন সদস্য কক্সবাজারে চলমান ৭০টিরও বেশি প্রকল্পে প্রায় সাড়ে ৩ লাখ কোটি টাকার উন্নয়নকাজ থেকে বিপুল অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
ভূমি অধিগ্রহণ শাখার দালালের তালিকায় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নাম রয়েছে । সুত্র : সিবিএন

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...