প্রকাশিত: ০৯/০২/২০১৮ ১০:৪৯ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫১ এএম

ডেস্ক রিপোর্ট::
জিয়া অরফানেজ ট্রাষ্ট ‍দুর্নীতি মামলার রায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

একসময় এই একই কারাগারে বন্দি ছিলেন জাতীয় পার্টির হুসেইন মুহম্মদ এরশাদ। তখন তিনি একটি বরই গাছ লাগিয়েছিলেন। সেই গাছে এখন বরই ধরেছে। তাই এরশাদের লাগানো গাছের বরই খালেদা জিয়াকে খেতে দিতে কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। তবে খালেদা জিয়া সে গাছের বড়ই খাবেন কিনা, বা কারা কর্তৃপক্ষই বা তাঁকে খেতে দেবেন কিনা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় তিনি এ অনুরোধ জানান।

ইয়াহইয়া চৌধুরী বলেন, ইতিহাস কাউকে ক্ষমা করে না। বেগম জিয়া একদিন হুসেইন মুহম্মদ এরশাদকে বিনা অপরাধে কারাগারে পাঠিয়েছিলেন। ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই জেলখানায় এখন খালেদা জিয়া!

তিনি আরও বলেন, ২৮ বছর আগে কারাগারে থাকা অবস্থায় হুসেইন মুহম্মদ এরশাদ যে বরই গাছ লাগিয়েছিলেন তাতে এখন বরই ধরেছে। কারাবিধান অনুযায়ী এ বড়ই খাওয়ার সুযোগ থেকে থাকলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খেতে দেওয়া হোক। সূত্র- ঢাকা ট্রিবিউট

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer