প্রকাশিত: ১৮/১২/২০১৭ ৯:০৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৯:২৬ এএম

উখিয়া নিউজ ডেস্ক:;
বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মিয়ানমার থেকে দেশে ফিরেছেন ৬ জন বাংলাদেশী। সোমবার মিয়ানমারের অনুষ্ঠিত এক পতাকা বৈঠক শেষে এদের বিজিবির কাছে হস্তান্তর করেন মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট।

ফেরত আসা ৬ বাংলাদেশী হলেন, টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের সায়ের মোহাম্মদের পুত্র হামিদ হোসেন (৩৭), খুইল্ল্যা মিয়ার পুত্র রশিদ উল্লাহ (৩২), লাল মিয়ার পুত্র সাদ্দাম হোসেন (২২), অছিউর রহমানের পুত্র ফজল আহমদ (৩৫), মোহাম্মদ ইসমাইলের পুত্র মোহাম্মদ হোছন (৩৫) ও মৃত আলী চানের পুত্র মোহাম্মদ হাশিম (২২)।

বিজিবির টেকনাফস্থ ২ নম্বর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর সিনহা মোঃ রাশেদ খান জানিয়েছেন, সোমবার বেলা সাড়ে ১০ টা থেকে সাড়ে ১১ পর্যন্ত মিয়ানমারের মংডুতে ১নং এন্ট্রি/এক্সিট পয়েন্টে বিজিবির কোম্পানী কমান্ডার এবং মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকের মাধ্যমে সাজার মেয়াদ শেষান্তে ছয় জন বাংলাদেশী নাগরিককে মিয়ানমার ইমিগ্রেশন এন্ড ন্যাশনাল রেজিষ্ট্রেশন ডিপার্টমেন্ট বিজিবি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। অনুষ্ঠিত পতাকা বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন টেকনাফ কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ইব্রাহিম হোসেন এবং ৯ সদস্য বিশিষ্ট মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইউ অং ক্যাই সিং। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তিনি জানান, ফেরত আনা ছয় জন বাংলাদেশী নাগরিককে তাদের পরিবারের কাছে হস্তান্তরের নিমিত্তে টেকনাফ থানায় একটি সাধারণ ডায়েরী করে তাদেরকে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...

হলদিয়াপালং ইউনিয়ন বিভাজন পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন

কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিভাজনের প্রস্তাব পুনর্বিবেচনার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারণ। এতে বক্তারা ...

ডাক্তারি পরীক্ষা ছাড়াই অস্ত্রোপচারে কলেজছাত্রীর মৃত্যু

ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করার পর আয়েশা আফরিন (১৭) নামে এক ...
Single Page Footer