প্রকাশিত: ৩১/১০/২০১৬ ৬:৪৯ এএম

image-4082ইয়েমেনের হোদেইদায় শহরে একটি কারাগারে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০। নিহতদের মধ্যে কয়েদিসহ নিরাপত্তা কর্মী রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সময় শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির নিরাপত্তা বাহিনী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

হাসপাতাল সূত্র জানায়, হোদেইদার আল-যায়দিয়া নিরাপত্তা সদর দফতরকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

মার্কিন বাহিনীর সমর্থন নিয়ে দেশটিতে জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট বিমান হামলাসহ বিভিন্ন হামলা চালিয়ে আসছে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer