প্রকাশিত: ০৮/০২/২০১৮ ৪:১৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৫২ এএম

ডেস্ক রিপোর্ট:
কারারাগারে দুটি কক্ষ ব্যবহার করতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগারে আসামিদের বাচ্চাদের জন্য এক সময় ব্যবহৃত কিডস ডে কেয়ার সেন্টারের তিনতলা ভবনের নিচতলায় দুটি রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বৃহস্পতিবার বিকেলে কারাগারে নেয়া হয়।

এদিন দুপুর আড়াইটার দিকে রায় ঘোষণা হয়। এর আধঘণ্টা পর খালেদা জিয়াকে কড়া পুলিশ পাহারায় কারাগারে নেয়া হয়।

অন্যদিকে খালেদা জিয়ার পরিচারিকা ফাতেমাকে তাঁর সঙ্গে রাখার আবেদন করা হয়েছে। তবে সে বিষয়ে কোনো আদেশ জানা যায়নি।

রায় উপলক্ষে কারাগার ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কারাগারের চারদিকে আইন শৃঙ্খলাবাহিনী টহল ও অবস্থান জোরদার করা হয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

গত আগস্টে আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ী বাংলাদেশের হাফেজদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ...
Single Page Footer