প্রকাশিত: ৩১/১২/২০১৬ ৮:২৯ পিএম , আপডেট: ৩১/১২/২০১৬ ৮:৪৪ পিএম


প্রেস বিজ্ঞপ্তি:
উখিয়ার রত্মাপালং কামারিয়ারবিল ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এউপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এলাকার প্রবীণ মুরুব্বি আব্দুল জব্বার সিকদার সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রত্নাপালং ইউনিয়নের চার বারের নির্বাচিত সফল সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জজ কোর্টের আইনজীবী আলী হোসেন, বিশিষ্ট আলেমে দ্বীন রাজাপালং ফাজিল মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মাওলানা আবুল ফজল। এসময় উপস্থিত ছিলেন রত্নালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বর্তমান (৬বার নির্বাচিত) মেম্বার মীর আহমদ চেীং, ৬নং ওয়াডের সাবেক মেম্বার মাহমুদুল হক চেীং, হাজী আব্দুল গফুর, ডাঃ নুরুল ইসলাম, শাহ জাহান, আবছার (সও:), মাওলানা মুহাম্মদ আলী ও মনসুরআলী (সও:) প্রমুখ।
সংগঠনের সদস্য মুহাম্মদ ঈসমাইলের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মেহের আলীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শীতবস্ত্র বিতরণ পর্ব শুরু হয়। এসময় শীতার্ত একশত নারী পুরুষের মাঝে কম্বল বিতরন করা হয়। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণ রক্তের গ্রুপ টেস্ট প্রোগ্রামের শুভ উদ্ভোধন করেন।
উল্লেখ্য ‘কামারারিয়াবিল ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। উখিয়ার যেসব শিক্ষার্থী চট্টগ্রামে গিয়ে পড়া লেখা করতে চায় এই সংগঠন তাদেরকে বিভিন্ন ধরণের সহযোগিতা দিয়ে ভূমিকা পালন করে তাকে।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...