প্রকাশিত: ১৮/০২/২০১৮ ৪:৩১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৬:৩০ এএম

অনলাইন ডেস্ক
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে কবি কামরুজ্জামান কামুর নতুন কবিতার বই ‘আমি রোহিঙ্গা’। ‘বাতিঘর’ প্রকাশনী থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন শাহীনুর রহমান।

কামরুজ্জামান কামু কবিতা প্রসঙ্গে বইটির ফ্ল্যাপে উল্লেখ করা হয়েছে, একই অঙ্গে সমকালীন ও চিরকালীন অভিব্যক্তি ধারণ-প্রয়াসী কবি কামরুজ্জামান কামু। হাজার বছরের বাংলা কবিতার মিলিত সুর ধ্বনি যেমন শুনতে পাওয়া যায় তার কবিতায়, তেমনি পাঠক সন্ধান পান এক নতুন জাদুকরী দুনিয়ার। একদিকে সমসাময়িক সমাজের মানবিক বিপর্যয়ে তার কবিসত্তা হু হু করে কেঁদে ওঠে, অন্যদিকে অন্তর্লীন বেদনার পরতে পরতে প্রায়শই মেতে ওঠে ব্যঙ্গ-বিদ্রুপ আর রঙ্গ-রসিকতায়। সহজ হয়েও সহজ নয়, কামুর কবিতা যেন দিকচিহ্নহীন মুছে দেওয়া কোনো ছল-চাতুরীর হাটবাজার।

‘আমি রোহিঙ্গা’র দাম রাখা হয়েছে ১৫০ টাকা। বইটি মেলায় ‘বাতিঘর’-এর স্টল থেকে ২৫% ও রকমারি থেকে ২৭% ছাড়ে বইটি কেনা যাবে।

পাঠকের মতামত

“​মুদ্রাস্ফীতির জাঁতাকল ও নবম পে স্কেল: সাধারণ মানুষের নাভিশ্বাস এবং অর্থনৈতিক চরম বাস্তবতা”

​সরকারি কর্মচারীদের বেতন-ভাতা অধিকতর যৌক্তিক ও যুগোপযোগী করার লক্ষ্যে গত ৩১ আগস্ট ২০২৬ তারিখে অনুষ্ঠিত ...

গণভোটে “হ্যাঁ” জয়যুক্ত হলে উচ্চকক্ষ গঠিত হবে:মেয়াদ হবে চার বছর

​২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার রক্তক্ষয়ী বিপ্লব বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় সময়। একটি বৈষম্যহীন এবং ন্যায়বিচারভিত্তিক ...

“বিগত প্রতিশ্রুতির রাজনীতি নয়, বাস্তবায়নই হোক উখিয়া-টেকনাফের আগামী”

“বিসমিল্লাহির রাহমানির রাহিম” বাংলাদেশের সর্বদক্ষিণের দুটি গুরুত্বপূর্ণ সীমান্ত  উপজেলা—উখিয়া ও টেকনাফ। এই জনপদ আজ মাদক, ...
Single Page Footer