প্রকাশিত: ১৫/০৩/২০২০ ৯:১৮ পিএম

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মরণঘাতী করোনাভাইরাসের কারণে ইতিমধ্যে মুসলিমদের পবিত্র এবং মর্যাদাপূর্ণ স্থান মক্কার কাবা শরীফে জনসমাগম নিষিদ্ধ করেছে সৌদি আবর। প্রতিদিন অসংখ্য মুসল্লি যে ঘরটিকে তাওয়াফ করতেন, সেখানে এখন জনমানবহীন। কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ছাড়া পুরো ফাঁকা মক্কার মসজিদুল হারাম।

এমন অবস্থায় কাবা ঘরের উপর দিয়ে এক ঝাঁক পাখির চক্রাকারে ওড়ার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, রাতের আকাশে উড়ন্ত পাখিগুলোর শরীরে আলো পড়ে ঝকঝক করছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

তানভীর হাসান নামের একজন লিখেছেন, কাবা ঘরে মানুষের তাওয়াফ কমে গেছে। কিন্তু আল্লাহর কুদরতে পাখিগুলো কাবা ঘর তাওয়াফ করছে।

ইসলামের বিধান অনুযায়ী, কাবা ঘরকে কেন্দ্র করে হাজীদের সাতবার তাওয়াফ করা বাধ্যতামূলক। করোনাভাইরাসের কারণে যেহেতু এখন কাবা ঘরে তাওয়াফ অনেক কমে গেছে। তাই পাখিগুলো সেই কাজটি করছে বলেও অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মত দিচ্ছেন। তাদের মতে, এই ঘটনাটি অলৌকিক।

তবে হজ এবং ওমরাহ পালনের জন্য মক্কায় ভ্রমণ করে আসাদের অনেকেই জানিয়েছেন, কাবা ঘর তথা মসজিদুল হারামের উপর দিয়ে পাখির ঝাঁক উড়তে দেখেছেন তারা। এমনটা সেখানে প্রায়ই দেখা যায়।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer