প্রকাশিত: ১২/০৪/২০১৮ ৩:৫২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৫ এএম

ডেস্ক রিপোর্ট::
এপ্রিলের শেষে রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে দেখতে বাংলাদেশ আসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি প্রতিনিধি দল। এ সফরকে রোহিঙ্গা সংকট সমাধানে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ।

সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। সম্প্রতি রাশিয়া সফর করে আসা পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে মস্কোর অবস্থানে তিনি সন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব ও যুক্তরাজ্য সফরের বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, লন্ডনে ১৭ থেকে ২১ এপ্রিল অনুষ্ঠিতব্য কমনওয়লেথ সম্মেলনের সাইড লাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে বৈঠক হতে পারে। লন্ডন সফরের আগে ১৬ এপ্রিল সৌদি আরবে দাম্মামে ২৩টি দেশের সামরিক মহড়ায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এ সময় সংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহমুদ আলী বলেন, পবিত্র কাবা শরিফ ও মদিনার মসজিদে নববী রক্ষার প্রয়োজনে সেনা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer