প্রকাশিত: ২৪/১২/২০২০ ১০:০৩ এএম

মক্কার পবিত্র কাবা শরিফ নারী হজ ও ওমরাহ পালনকারীদের সেবার জন্য আরও প্রায় দেড় হাজার নারী নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ চূড়ান্ত করেছে পবিত্র মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সি।

নিয়োগ পাওয়া দেড় হাজার নারী কর্মীর মধ্য কারিগরি ও পরিষেবাবিষয়ক সংস্থায় কাজ করবে ৬০০ জন। বাকি ৯০০ জন নারীদের দর্শনার্থী ও ইবাদতকারীদের জন্য নির্ধারিত স্থানের ইলেকট্রিক যানবাহন পরিচালনা, জমজম পানি বিতরণ, তথ্যকেন্দ্র, প্রশাসনিকবিষয়ক, জনসংযোগ, মিডিয়া এবং যোগাযোগ ও অভ্যন্তরীণ নিরীক্ষণ বিভাগে মোতায়েন করা হবে।
এ প্রসঙ্গে আরব নিউজকে দেশটির নারীবিষয়ক উন্নয়ন উপপ্রধান ড. আল-আনাউদ বিনতে খালিদ আল-আবোদ বলেন, এই পদক্ষেপটি কেন্দ্রীয় রূপান্তরমূলক উদ্যোগ ২০২৪-এর আওতাভুক্ত। যাতে দুই পবিত্র মসজিদে নারীদের সেবার মান আরো উন্নত হয়। সৌদি আরবে নারীর ক্ষমতায় ও সৌদির ভিশন-২০৩০-এর সঙ্গে মিল রেখেই কাবা শরিফে নারীদের উন্নয়নে কাজ করতে এ নিয়োগ প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে সৌদি ভিশন-২০৩০ উপলক্ষে পবিত্র নগরী মক্কা ও মদিনায় ১০ নারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছিল। যারা পবিত্র নগরী মক্কা তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববির কাজ পরিচালনায় যথাযথভাবে কাজ করবে।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer