প্রকাশিত: ১৬/১০/২০১৯ ১:১৪ পিএম , আপডেট: ১৬/১০/২০১৯ ১:১৮ পিএম

ইসলাম ডেস্কঃ
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদটি উচ্চতায় হবে ১৬১ মিটার, যা ৫৩ তলা বিল্ডিংয়ের সমান। এটির অবস্থান কাবা শরিফের পাশেই।

মক্কা রিয়েল এস্টেট কোম্পানি এ সুউচ্চ ঝুলন্ত মসজিদ নির্মাণ কাজ করছে। কোম্পানির পরিচালক আনাস সালেহ সাইরাফি এ ঝুলন্ত মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেন। তার তথ্য মতে, মসজিদটি ১৬১ মিটার উচ্চতায় নির্মিত হবে। ঝুলন্ত এ মসজিদে আয়তন হবে ৪০০ বর্গ মিটার।

এ ছাড়া কাবা শরিফের সঙ্গে এ মসজিদের ডিজিটাল সাউন্ড সিস্টেমের সমন্বয় করা হবে। ঝুলন্ত এ মসজিদ থেকে পবিত্র কাবা শরিফের ৫ ওয়াক্ত নামাজের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে।

তিনি আরও জানান, ২০০ মুসল্লি অনায়েসে এ মসজিদে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে।

পাঠকের মতামত

 

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...

আজানের ধ্বনি আমার খুব ভালো লেগেছে: আইসল্যান্ডের প্রধানমন্ত্রী

তুরস্ক সফরে দেশটির মুসলিম জনগণের সহনশীলতা, আন্তরিক আতিথেয়তা এবং ধর্মীয় পরিবেশের প্রশংসা করেছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী ...

চীনের চালে কোণঠাসা মিয়ানমারের বিদ্রোহীরা, তাহলে কি আবার জান্তারই জয় হচ্ছে

মিয়ানমারের গহিন জঙ্গলে বিপ্লবের লাল পতাকাকে স্যালুট দিচ্ছেন পিছু হটতে থাকা বিদ্রোহীরা। তাঁরা গণতন্ত্রের লড়াই ...

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা চরমে: ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান হামলা, আহত বহু

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ইরানের একাধিক ...