প্রকাশিত: ২৪/০৫/২০২১ ৭:২৭ পিএম


মক্কায় মসজিদুল হারামের এক ইমামকে হামলার চেষ্টা করায় এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী। মসজিদুল হারামে ইমামের ওপর হামলা চেষ্টা রুখে দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হিরো’ সম্বোধন করছেন নেটিজেনরা।

নিরাপত্তা বাহিনীর ভিডিও ফুটেজে দেখা গেছে, ইমাম শেখ বন্দর বালীলাহ জুমার খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি দ্রুত তার দিকে ধাবিত হন।

কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়।
শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের ওপর হামলার চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়। ইমামের দিকে তেড়ে যাওয়া ব্যক্তিটি প্রতিশ্রুত ইমাম মাহদির দাবিদার ছিল বলে আরব নিউজ জানিয়েছে।

প্রাথমিক তদন্তে সৌদি পুলিশ জানিয়েছে, হামলার চেষ্টা করা ব্যক্তিটি ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক। তিনি নিজেকে প্রতিশ্রুতি ইমাম মাহদি বলে দাবি করেছেন।

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন। এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী তাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দেন।

প্রসঙ্গত, পবিত্র কাবায় এ পর্যন্ত অনেক মানুষ নিজেদের ইমাম মাহদি বলে দাবি করেছে। এ নিয়ে ছোট-বড় ভয়ংকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer