প্রকাশিত: ১০/০৫/২০১৯ ৮:৪৭ এএম

কাতারের আলাদিয়া শহরে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (০৮ মে) রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী ফোন করে এ দুর্ঘটনার কথা জানান।

নিহত শ্রমিকদের মধ্যে একজন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ি গ্রামের মৃত মোকাদ্দেস ফকিরের ছেলে লিটন (২০)। তিনি দুই বছর আগে জীবিকার সন্ধানে কাতার যান।

বৃহস্পতিবার নিহত লিটনের বাড়িতে গিয়ে স্বজনদেরকে আহাজারি করতে দেখা যায়। ছোট ছেলের আকস্মিক এমন মৃত্যুতে লিটনের মা মাজেদা বেগম শোকে পাগলপ্রায়।

লিটনের বড়ভাই মোনারুল ইসলাম জানান, বুধবার রাত ১১টার দিকে কাতার থেকে এক আদম ব্যবসায়ী তাকে ফোন করে বাস দুর্ঘটনায় লিটনের নিহতের কথা জানিয়ে ফোন বন্ধ করে রাখে। পরে মোনারুল কাতারপ্রবাসী তার খালাতো ভাই রফিকুল ইসলামের কাছে ফোন করে লিটনের নিহতের খবর শোনেন। এ সময় রফিকুল ওই দুর্ঘটনায় টাঙ্গাইল ও যশোর জেলার আরও দুই শ্রমিক নিহত হয়েছেন বলে মোনারুলকে জানিয়েছেন। তবে রফিকুল তাদের ঠিকানা জানাতে পারেননি।

বৃহস্পতিবার দুপুরে রফিকুল কাতার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ রফিককে দু’দিন পর হাসপাতালে গিয়ে লিটনের লাশ দেখে যেতে বলেছে।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer