প্রকাশিত: ২৯/১১/২০১৮ ৯:০৩ এএম

ডেস্ক রিপোর্ট::
কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি বৈঠক করেছেন। মঙ্গলবার তাদের মধ্যেকার এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে দুইজনই কাতারের বিরুদ্ধে অবরোধ বহাল রাখার বিষয়ে একমত হয়েছেন। একইসঙ্গে কাতারকে কোনো রকমের ছাড় না দেয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, আরব আমিরাত ও বাহরাইন কাতারের ওপর সর্বাÍক অবরোধ আরোপ করে। পার্সটুডের খবরে বলা হয়, মঙ্গলবারের বৈঠকে কাতারকে চাপে রাখতে এ অবরোধ অব্যাহাত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও মিশর ও সৌদি আরব ইরানের প্রভাব বিস্তারের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেছে। গত বছর কাতারের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তীব্র সংকটে পরে কাতার।

এসময় ইরান ও তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়। দেশ দুটি বিশেষ করে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে আসে যার ফলে কাতারের নাগরিকরা বড় রকমের দুর্যোগ থেকে বেঁচে যান।

পাঠকের মতামত

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...

তেহরানের বিলবোর্ডে ট্রাম্পকে কফিনে দেখিয়ে হত্যার হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বড় বিলবোর্ড স্থাপন ...
Single Page Footer