প্রকাশিত: ১০/০৯/২০১৭ ৮:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৭ পিএম

নিউজ ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের বিষয়ে মুসলিম বিশ্ব নিরব থাকতে পারে না। কাজাখস্তান সফর শুরুর আগে তেহরানে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ড. রুহানি ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে যোগ দিতে শনিবার কাজাখস্তান গেছেন।
ইরানি প্রেসিডেন্ট তেহরানে বলেছেন, কাজাখস্তানে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনের পাশাপাশি রোহিঙ্গা মুসলমানদের বিষয়েও সম্মেলনেরও আয়োজন করা হবে। ওই সম্মেলনে রোহিঙ্গাদের ওপর হত্যা-নির্যাতন সম্পর্কে আলোচনা হবে।
রুহানি বলেন, রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতন এখন মুসলিম বিশ্বের জন্য মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মুসলিম বিশ্ব বিষয়টিকে এড়িয়ে যেতে পারে না।

পাঠকের মতামত

মালয়েশিয়ার ইউএনএইচসিআরের সম্পৃক্ততা ছাড়াই রোহিঙ্গা প্রত্যাবাসন

চলমান সংঘাতের মধ্যেই মালয়েশিয়া দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত পাঠানোর পরিকল্পনা এগিয়ে নিচ্ছে। ...
Single Page Footer