প্রকাশিত: ০২/০২/২০২০ ৭:০৩ পিএম

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ে কাউন্সিলর পদে জিতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সাহানা আক্তার। রেডিও প্রতীকে ৩ হাজার ৯৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসির আহম্মদ ভুইয়া (টিফিন ক্যারিয়ার মার্কা) পেয়েছেন ২ হাজার ২৫০ ভোট।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচন করেছিলেন তিনি। সাহানা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের মাস্টার্সের ছাত্রী। পড়াশোনার পাশাপাশি তিনি জন সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য নেমেছিলেন নির্বাচনে। নির্বাচিত হয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

আজ কালের কণ্ঠকে সাহানা বলেন, আমি আত্মবিশ্বাসী ছিলাম পাশ করবো। যার কাছেই গিয়েছি তিনি আমাকে ভোট দেয়ার কথা বলেছিলেন। এর পরও ভয় ছিল। শেষ পর্যন্ত এলাকাবাসী আমাকে ভোট দিয়ে পাশ করানোতে আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা যেমন আমাকে জয়ী করেছেন তেমনি আমিও তাদের জন্য কাজ করে যাবো। প্রথমেই আমার কাজ হবে এলাকাকে মাদকমুক্ত করা। এলাকার মুরব্বিদের নিয়ে এ কাজে হাত দেবো আমি। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন।

তিনি আরো বলেন, আমার বাবা আলহাজ্ব সাইদুর রহমান সহিদ এই এলাকায় ২৫ বছর কমিশনার ছিলেন। আমি তার মেয়ে হিসেবে কাছে থেকে দেখেছি কিভাবে দায়িত্ব পালন করতে হয়। আমি চাইবো যারা আমাকে নির্বাচিত করেছেন তাদের জন্য কিছু করার।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটা চালিয়ে যাবো। কাউন্সিলর হওয়ার কারনে এখন আমাকে দ্বিগুন পরিশ্রম করতে হবে। সেটা মেনে নিয়েই নির্বাচনে দাঁড়িয়েছিলাম।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৪৭ নম্বর ওয়ার্ডের বড় সমস্যা জলাবদ্ধতা ও মাদক। আমি এই দুটো সমস্যা সমাধানে বেশি প্রাধান্য দেবো।

তিনি আরো জানান, নির্বাচনে অংশ নেয়ার পর থেকে গত কিছুদিন বেশ পরিশ্রম করতে হয়েছে। চেষ্টা করেছি প্রতিটি ভোটারের কাছে যাওয়ার। আমার বাবা কমিশনার ছিলেন যে কারনে বাবার নাম বলার পর সবাই আমাকে সহজেই চিনতে পারেন। কালের কণ্ঠে প্রকাশিত ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী লড়ছেন কাউন্সিলর পদে’ শিরোনামের রিপোর্টটি পড়েও আমার সম্পর্কে অনেকে জেনেছেন। ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আমি কালের কণ্ঠর কাছেও কৃতজ্ঞ।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer