প্রকাশিত: ২৬/১০/২০১৬ ৮:০৯ পিএম

kawkhali-fomaline-mobile-court-news-26-10-2016মো: জয়নাল আবেদীন, কাউখালী::

নিষিদ্ধ পিরানহা, জাটকা ইলিশ ও ফরমালিন দেওয়া মাছ বিক্রির অভিযোগ কাউখালীতে ৪ ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৬ অক্টোবর বুধবার সকালে ঘাগড়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিট্রেড আফিয়া আখতার এ অভিযান পরিচালনা করেন।

উপজেলার দূর্গম এলাকার বাজার গুলোতে একটি চক্র দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ পিরানহা ও ফরমালিন যুক্ত মাছ বিক্রি করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ২৬ অক্টোবর বুধবার সকালে ঘাগড়া বাজারে অভিযান চালান। এসময় ঐ বাজার থেকে নিষিদ্ধ পিরানহা ও ফরমালিনযুক্ত মাছসহ পতুল বড়–য়া (৫২), আব্দুল খালেক (৩৭), অসীম বড়–য়া (২৬) ও দুলাল হোসেন (৪৫) কে আটক করে। আটককৃতদের কাছ থেকে প্রায় চল্লিশ কেজি ফরমালিনযুক্ত বিভিন্ন জাতের মাছ ও নিষিদ্ধ পিরানহা জব্দ করে মাটিতে পুতে ফেলা হয়। পরে ভ্রম্যমান আদালতে ঐ চার ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আখতার জানান, এভাবে প্রতিটি বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ফরমালিন মুক্ত করার চেষ্টা চালিয়ে যাবে প্রশাসন।

পাঠকের মতামত

অপেক্ষার অবসান, ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনের পথে প্রথম জাহাজ

দীর্ঘ অপেক্ষা ও নানা অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার থেকে সেন্টমার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল ...

পর্যটন মৌসুমে সেন্টমার্টিনে বিদ্যুতের দাম বাড়ল, বাড়েনি সরবরাহ

পর্যটনের স্বর্গ হিসেবে পরিচিত প্রবালদ্বীপ সেন্টমার্টিনে বিদ্যুতের সংকট দীর্ঘদিনের। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ...

টেকনাফে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি, সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণ

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মনখালী ও শামলাপুর এলাকার বাসিন্দাদের মধ্যে পূর্ববিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে ...

সেন্টমার্টিন ভ্রমণ: পর্যটক পরিবহনের অনুমতি পায়নি কোনো জাহাজ

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটক পরিবহনের জন্য রুট পারমিট চেয়ে আবেদন করেছে সাতটি জাহাজ। তবে প্রয়োজনীয় কাগজপত্র ...