প্রকাশিত: ০১/০৮/২০১৬ ১০:০৮ পিএম

ফরিদপুর: ভাঙ্গা উপজেলায় তানজিলা আক্তার (১৭) নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ আগস্ট) দুপুরে উপজেলার হামেরদী ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছোটপানাডুবি গ্রামের মুন্নু শেখের মেয়ে এবং মাধবপুর টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী।

ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) বসার আহম্মেদ জানান, দুপুরে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। প্রেম ঘঠিত কোন কারণে তিনি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।

পাঠকের মতামত

পাহাড়ে জিম্মি, সাগরে মৃত্যু: টেকনাফে মানবপাচারের ভয়াবহ নেটওয়ার্ক

টেকনাফের গহিন পাহাড় থেকে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত মানবপাচারকারীদের তৎপরতা থামছে না। কখনো চাকরির প্রলোভন, কখনো ...

সেন্টমার্টিনগামী জাহাজের টিকিট প্রতারণা, অতিরিক্ত ভাড়া আদায়ে বাড়ছে পর্যটকদের ভোগান্তি

‎দীর্ঘ সময় বন্ধ থাকার পর সম্প্রতি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ...