প্রকাশিত: ১৩/০৪/২০২০ ৮:১৯ এএম

অনলাইন ডেস্ক ::
চাঁদ দেখা সাপেক্ষে সৌদি আরবে রমজানের বাকি আর ১১ দিনের মতো। কয়েকদিন ধরেই জল্পনা চলছিলো দেশটিকে জামাতে তারাবি হবে কি, হবে না।

এমন আলোচনার মাঝে আসন্ন রমজান মাসে সৌদি আরবের মসজিদগুলোতে জামাতে তারাবির নামাজ আদায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে আপাতত এর বেশি বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, প্রধান দুই মসজিদে সীমিত আকারে তারাবির জামাত চালু রাখা হবে, তবে অন্য মসজিদগুলোতে জামাত অনুষ্ঠিত হবে না।

রোববার (১২ এপ্রিল) দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে গালফ নিউজ এ খবর দিয়েছে।

খবরে বলা হয়, দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে, আসন্ন রমজান মাসে তারাবির নামাজ কেবল ঘরেই আদায় করতে হবে। কারণ করোনা ভাইরাস শেষ না হওয়া পর্যন্ত মসজিদে নামাজের স্থগিতাদেশ প্রত্যাহার করা হবে না।

সৌদি মন্ত্রী ডক্টর আবদুল লতিফ আলে শেখ বলেন, তারাবির নামাজ স্থগিতের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ ছিলো- পাঁচ ওয়াক্ত নামাজের জামাত স্থগিত করা। পরিস্থিতির কারণে আমার সেটা করতে বাধ্য হয়েছি। উমরাও বন্ধ রাখা হয়েছে। আমরা আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন বাড়িতে আমাদের তারাবির নামাজ কবুল করেন। নামাজের পাশাপাশি আমরা নিজেদের সুস্থতার জন্যেও আল্লাহর কাছে প্রার্থনা করবো।

এছাড়া কারও জানাজায় পাঁচ থেকে ছয়জনের বেশি অংশগ্রহণ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, গণজমায়েত এড়াতেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

সময়টিভি

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer