প্রকাশিত: ০১/০৪/২০২১ ১০:১২ পিএম

এম.এ আজিজ রাসেল
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে পর্যটক ও স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে কাজ শুরু করেছে কক্সবাজার জেলা পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কক্সবাজার শহরের কলাতলী মোড়, হোটেল-মোটেল জোন, সুগন্ধা ও সৈকতের লাবণী পয়েন্টেসহ শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়। এসময় পুলিশ কর্মকর্তারা সরকারের ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে প্রচারপত্র বিলি করেন।
এ সচেতনতামূলক প্রচারণায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিন আল পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ লাইনের সম্মেলন কক্ষে করোনা সংক্রমণ রোধে জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন জেলা পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, করোনা সংক্রমণ রোধে পরিবহণ মালিক ও শ্রমিকদের সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে ট্রলার ডুবে নিখোঁজ নিউজিল্যান্ডের কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন নাজিরারটেক এলাকাবর্তী সাগরে ট্রলারডুবিতে নিখোঁজ হওয়ার সাড়ে ৩২ ঘণ্টা ...

বৃদ্ধাকে আশ্রয় দিতে যাওয়া কনটেন্ট ক্রিয়েটরকে মারধর করলেন মিল্টন সমাদ্দার

দুস্থ, অসহায় ব্যক্তিদের আশ্রয় ও সাহায্যের মতো মানবিক কাজের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মিল্টন ...

কক্সবাজারে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যকে নিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

কক্সবাজার সদরের নাজিরারটেক বঙ্গোপসাগরের মোহনায় নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের ...

পোস্টিং দোছড়ি বিটে, থাকছেন থাইংখালী বিটেটাকা না দিলে বাড়ির হাঁস-মুরগি নিয়ে যান, ঘর ভেঙে দেন বনরক্ষী কামাল হোসেন

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বনরক্ষী কামাল হোসেনের বিরুদ্ধে স্থানীয় গরিব ও অসহায় মানুষের ...
Single Page Footer