প্রকাশিত: ০৪/০৪/২০২০ ৬:৩২ পিএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশের বিভিন্ন প্রান্তে জীবনযাত্রা সীমিত হলেও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে। ফলে শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে করোনা রোধে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে নজরদারি বাড়িয়েছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহ আলমের নেতৃত্বে পাঁচটি ক্যাম্পে র‌্যাবের দুটি দলের টহল অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, সরকার করোনাভাইরাস বিস্তার রোধে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এতে যান চলাচলসহ বেশ কিছু নিষেধাজ্ঞার পাশাপাশি সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে।

তবে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের চিত্র ছিল ভিন্ন। তারই সূত্রে র‌্যাবের টহল দল ক্যাম্পে তৎপরতা শুরু করে। সেখানে বাড়িতে সঙ্গরোধসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ চালিয়ে যাচ্ছে র‌্যাব।

টহল দলের নেতা র‌্যাব কর্মকর্তা এএসপি মো. শাহ আলম বলেন, ‘করোনা বিস্তার রোধে সরকারি যেসব নির্দেশনা রয়েছে, সেগুলো বাস্তবায়নে র‌্যাব সদস্যরা ক্যাম্পে তৎপরতা চালিয়ে যাচ্ছে। ক্যাম্পে নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখতে বলা হয়েছে। মানুষ যাতে ঘরে থাকে সে-বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় ঝুঁকিটা বেশি। ফলে এ রোগ যাতে শিবিরে না ছড়ায়, সে ব্যাপারে গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’ বার্তা২৪

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...