প্রকাশিত: ০৪/০৬/২০২০ ৭:০৯ এএম

নভেল করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় সহযোগিতার অংশ হিসেবে চীনের একটি বিশেষজ্ঞ দল আগামী ৮ জুন ঢাকায় পৌঁছাবে। ঢাকায় চীন দূতাবাস গতকাল বুধবার রাতে এ তথ্য জানায়।

উল্লেখ্য, চীনের প্রেসিডেন্ট শি চিনপিং গত মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের সময় করোনা মোকাবেলায় বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ জানান। কূটনৈতিক সূত্রগুলো জানায়, করোনা মোকাবেলায় চীন সাফল্য দেখানোর পর বাংলাদেশের পক্ষ থেকেও ওই দেশের মেডিক্যাল দলের ব্যাপারে আগ্রহ ছিল। উভয় পক্ষের আগ্রহের ভিত্তিতে ওই দলটি বাংলাদেশে আসছে।
চীন দূতাবাস জানায়, চীনের যে বিশেষজ্ঞ দলটি ঢাকায় আসছে তার আয়োজন করছে চীনা জাতীয় স্বাস্থ্য কমিশন। ওই দলে মূলত চীনের হাইনান প্রদেশের ১০ জন অভিজ্ঞ চিকিৎসক থাকবেন। বিশেষজ্ঞ দলটি বাংলাদেশে দুই সপ্তাহ অবস্থান করবে। এ সময় তাঁরা নির্দিষ্ট কয়েকটি হাসপাতাল, কোয়ারেন্টিন সেন্টার, পরীক্ষা কেন্দ্র পরিদর্শন ও সেগুলোতে কাজ করা ছাড়াও কনটেইনমেন্ট ও চিকিৎসা বিষয়ে কারিগরি পরামর্শ দেবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশে করোনা মোকাবেলায় চীন চিকিৎসা সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করেছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer