প্রকাশিত: ২২/০৪/২০২০ ৮:২০ পিএম

করোনা মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চীন। বুধবার বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়।
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনাভাইরাস মোকাবিলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে।

‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিং পিং বরাবর চিঠি পাঠিয়েছিলেন। চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে।’লিখিত বার্তায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘সত্যিকারের বন্ধুত্ব সাহসিকতার সঙ্গে দুর্ভোগ-দুর্দশার পর্বত ও সাগর পাড়ি দেয়’, এই উদ্ধৃতি তুলে ধরে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয়- চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং বাংলাদেশের পাশে থাকবে।

চীনা কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে।

চীন মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই সংকট মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে মহামারি করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম হবে।

চীনা কমিউনিস্ট পার্টি এরইমধ্যে আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সবশেষ এ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জন। মৃত্যু হয়েছে ১২০ জনের।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...
Single Page Footer