প্রকাশিত: ১১/০৩/২০২০ ৭:৩০ পিএম

ময়মনসিংহের ফুলপুরে সম্প্রতি চীন থেকে আসা ৬ চীনা নাগরিককে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের ১৪ দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং স্বাস্থ্যসহ অন্যান্য বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে প্রতিনিয়ত। মঙ্গলবার (১০ মার্চ) ফুলপুর উপজেলা করোনা কমিটির সভাপতি ইউএনও সাইফুল ইসলামসহ কয়েক সদস্যদের একটি দর চীনা নাগরিকদের তরমুজ প্রকল্পে গিয়ে তাদের সাথে কথা বলেন।

ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, চীনা ব্যবসায়ী মি. হু’সহ ৭ মার্চ দুই জন চীনা নাগরিক বাংলাদেশে আসেন। তবে, তারা করোনা মুক্ত সার্টিফিকেট নিয়েই বাংলাদেশে প্রবেশ করেছেন। এ নিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

এছাড়াও এলাকাবাসীকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা করা হয়েছে। ওই স্থানে যাতায়াত না করতে নিষেধ করা হয়েছে। সরকারিভাবে ২ জন আনসার সদস্য পাহারায় নিয়োজিত রাখা হয়েছে।

তিনি বলেন, এসব চীনা নাগরিকদের সরকারী নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এ সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয় প্রশাসন। তরমুজ প্রকল্পে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

স্থানীয় একজন সংবাদ কর্মী বলেন, গত ২/৩ বছর যাবত চীনা নাগরিকরা এখানে তরমুজ চাষের একটা প্রকল্প তৈরী করেছেন। চীনা নাগরিকরাই এই তরমুজ চাষের প্রকল্প দেখাশোনা করেন।

উল্লেখ্য, উপজেলার সিংহেশ্বর গ্রামে চীনা নাগরিকরা স্থানীয়দের কাছ থেকে ৩০ বিঘা জমি নিয়ে চীনা তরমুজ চাষ প্রকল্প করেন। বর্তমানে ৬ জন চীনা নাগরিকসহ প্রায় ২০ জন শ্রমিক কাজ করেছেন এ প্রকল্পে। সম্প্রতি চীন থেকে আসা চীনা নাগরিকদের ফুলপুর আগমন উপলক্ষে স্থানীয়দের মধ্যে করোনা আতঙ্ক বিরাজ করে।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer