প্রকাশিত: ০৭/০৫/২০২০ ৬:৩৯ পিএম

শাহেদ মিজান::
আজ ৭ মে কক্সবাজার জেলার ১৯জন সহ কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২০ জনের করোনা নমুনা পজেটিভ এসেছে। বাকি একজন লোহাগড়ার। আজই কক্সবাজারে সর্বোচ্চ করোনা রোগী সনাক্ত হয়েছে। কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কক্সবাজারের সনাক্ত ১৯ জন হয়েছে পাঁচ উপজেলায়। এর মধ্যে পেকুয়ায় সর্বোচ্চ ৯জন, কক্সবাজার সদর ৫ জন, চকরিয়া ৩জন, মহেশখালী ১জন ও রামুতে ১জন। একজন লোহাগড়া।

তিনি জানান, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার ৭মে ১৫০ জনের নমুনা পরীক্ষার মধ্যে ২০ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া গেছে। বাকী ১৩০ জনের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজারের সিভিল সার্জন মোঃ মাহবুবুর রহমান জানান, সর্বশেষ ৭ মে বৃহস্পতিবার কক্সবাজার জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ৭১ জন। এর মধ্যে তিনি চিকিৎসক রয়েছেন। আক্রান্তদের একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে নয়জন। সুত্র:সিবিএন

পাঠকের মতামত

কক্সবাজারে পোষা বিড়ালকে পিটিয়ে ‘হত্যা’, বিচার চেয়ে থানায় মালিক

নিজের সন্তানের মতো লালন-পালন করা পোষা বিড়ালকে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে। ...

‘মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য’

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদে মর্যাদার সঙ্গে ও স্বেচ্ছায় নিজ দেশে ...

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...