প্রকাশিত: ১০/০২/২০২০ ৯:৪৮ এএম

করোনাভাইরাসের ঝুঁকির মধ্যেই রোহিঙ্গাদের জন্য ৫০০ মেট্রিক টন চাল পাঠাল চীন। গতকাল রবিবার এ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

চালগুলো রোহিঙ্গাদের জন্য সহায়তা হিসেবে পাঠানো হয়েছে; তাই এসব চাল বিনা শুল্কে ছাড় করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
জানা যায়, চীন রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পক্ষ নিলেও বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক দিক বিবেচনায় তারা মোট দুই হাজার ৩৫৪ মেট্রিক টন চাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। পাঁচ দফায় এসব চাল বাংলাদেশে পাঠানোর কথা চীনের। এর আগে প্রথম দফায় দেশটি ২০০ টন চাল পাঠিয়েছে। এবার দ্বিতীয় দফায় পাঠাল ৫০০ টন।

জানুয়ারি থেকে মে মাসের মধ্যে প্রতিশ্রুত সব চাল এসে পৌঁছার কথা। খালাসের পর এসব চাল কক্সবাজারের ঝিলংঝা খাদ্যগুদামে রাখা হবে।

করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে স্পষ্ট ধারণা নেই কাস্টমস কর্তৃপক্ষ ও খাদ্য অধিদপ্তরের। এর পরও সতর্কাবস্থায় আছেন কর্মকর্তারা। তাঁদের দাবি, সংশ্লিষ্ট দপ্তরের পরীক্ষা-নিরীক্ষার পরই চাল ছাড় করা হবে।
জানা যায়, চীনের সাংহাই বন্দর থেকে গেল ১৯ জানুয়ারি ৫০০ টন চাল ১০ হাজার বস্তায় শিপমেন্ট হয়। চালগুলো আজ ১০ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে আসার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই তা এসে পৌঁছেছে। সুত্র, কালেরকন্ঠ

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer