প্রকাশিত: ০৯/০৩/২০২০ ৫:৫৭ পিএম

ইতিমধ্যে বাংলাদেশে শনাক্ত হয়েছে ৩ করোনা আক্রান্ত। এদের দু’জন ইতালি ফেরত পুরুষ; আক্রান্ত অপর একজন নারী। তিনি তাদের একজনের স্ত্রী। এ খবরে দেশজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক। ইতিমধ্যে, আক্রান্তদের সাথে সংস্পর্শ হয়েছে এরকম ৪০ জন শনাক্ত করা হয়েছে বলে জানান তিনি। তাদের সেলফ কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

সোমবার সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জানুয়ারি মাস থেকে সরকার করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি নিয়েছে। দেশে এর প্রাদুর্ভাব হতে পারে এই আশঙ্কায় ৩টি জাতীয় কমিটি হয়েছে। বিভিন্ন জেলায় একশো আলাদা বেড থাকবে। ইতিমধ্যে নার্স ও ডাক্তারদের প্রশিক্ষণ দেয়া হয়েছে।

তিনি বলেন, চীন, কোরিয়া, ইরান, ইতালি ভিসায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যেসব এলাকা আক্রান্ত সেখান থেকে যারা দেশে আসছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে।

জনসাধারণকে খেলা, অনুষ্ঠান বা জমায়েত হয় এমন কর্মসূচি না করার নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী। বলেন, আক্রান্ত দেশে যেসব বাঙালি আছে তাদের আমরা অনুরোধ করবো দেশে না এসে সেখানে কীভাবে নিরাপদে থাকা যায় সে চেষ্টা করুন।

খেলা, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান বা জমায়েত হয় সীমিতভাবে করার পরার্মশ দেন তিনি। বলেন, ইরানে মসজিদে সমাগম থেকে করোনা ছড়িয়ে পড়েছে। দেশে তিনলাখ মসজিদ আছে। সেখানে সমাগমের মাধ্যমে যেন না ছড়ায় এজন্য সতর্ক থাকতে হবে। এসময় বাংলাদেশ জিম্বাবুয়ের টি-টোয়েন্টি ক্রিকেটে দর্শক সমাগম না করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা আছে বলে জানান তিনি। বলেন, এখন স্বাভাবিকভাবে স্কুল চলবে। সমস্যা বেশি হলে পরবর্তী সিদ্ধান্ত নিবে শিক্ষা মন্ত্রণালয়।

স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১০০ মিলিয়ন ডলার দিয়েছে। ইতিমধ্যে, ৫ লাখ স্ক্রিনিং হয়েছে। স্ক্রিনিং ও কোয়ারেন্টাইন আরো বেশি করে করা হবে।

দেশবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, করোনা ইবোলার মতো ততটা ভয়ঙ্কর না। এখানে মৃত্যুর হার ৩ শতাংশের মতো। আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ায় জরুরি। এসময় এ সুযোগে যারা প্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধের দাম বাড়াচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer