প্রকাশিত: ০১/০৪/২০২০ ১০:৪৫ এএম

করোনা আক্রান্ত হয়েও দায়িত্ব পালনে কোন অবহেলা করেননি বার্তা সংস্থা সিএনএন’র উপস্থাপক অ্যাঙ্কর ক্রিস কুওমো।

শরীরে জ্বর নিয়েই চালিয়ে গেছেন সিএনএন-এ তার নিয়মিত প্রোগ্রাম “কুওমো প্রাইম টাইম”। তিনি বলেন, তিনি ভালোবোধ করছেন তাই তিনি তার প্রোগ্রাম চালিয়ে যাবেন।

বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডস পাড়ায় তার বাড়ির বেজমেন্টে কোয়ারেন্টাইনে আছেন। আর সেখান থেকেই তার প্রোগ্রাম লাইভ করছেন।

করোনা পজেটিভ আসার পর তিনি জানান, আমরা এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা একে পরাজিত করবো। এসময় তিনি তার বেজমেন্টে আছেন এবং এটি বাড়ি থেকে একদম পৃথক করে রাখা হয়েছে এমনকি তার কুকুরও সেখানে প্রবেশের কোন সুযোগ পায়না বলে জানিয়েছেন তিনি।

এরআগে, মঙ্গলবার তিনি জানিয়েছিলেন তার করোনা টেস্টে রেজাল্ট পজেটিভ এসেছে।

বর্তমানে করোনাভাইরাসের প্রকোপের কারণে সিএনএন’র বেশিরভাগ গণমাধ্যমকর্মী কয়েক সপ্তাহ ধরে বাড়ি থেকে কাজ করছেন। ছোট স্টুডিও এবং হোম অফিসগুলি থেকে তাদের সম্প্রচার করা হচ্ছে।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer