প্রকাশিত: ২৩/০৬/২০২০ ৮:১৭ এএম


চীনে এবারও করোনা মহামারির মধ্যেই ১০ দিন ব্যাপী কুকুরের মাংস খাওয়ার বার্ষিক উৎসব শুরু হয়েছে। রোববার থেকে এ উৎসবটি শুরু হয়েছে, চলবে ৩০ জুন পর্যন্ত। উৎসবে রান্না করা কুকুরের মাংস ও জ্যান্ত কুকুর বিক্রি ছাড়াও কাঁচা মাংস পাওয়া যাচ্ছে।

যদিও দেশটির পশুপ্রেমীরা দাবি করছেন, এ বছরই হয়তো শেষ বারের মতো এই উৎসব চলতে পারে।

বিবিসি জানিয়েছে, ১০ হাজারের বেশি কুকুর ও বিড়াল এই উৎসবে নিধন হবে। পশুপ্রেমীরা জানিয়েছেন, এ উৎসবটি বন্ধ করতে তারা ১ কোটি ১০ লাখের বেশি স্বাক্ষর সংগ্রহ করেছেন। চীন ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশ ৫০০ বছর ধরে ঐতিহ্যগতভাবে কুকুরের মাংস খেয়ে আসছে।

চীনের একটি আইনি প্রতিষ্ঠানের অনুমান, বছরে মানুষের ব্যবহারের জন্য অন্তত ১ কোটি কুকুর মারা হয়ে থাকে। চীনের দক্ষিণ-পশ্চিম শানঝি প্রদেশের ইউলিন শহরে এ উৎসবে সাধারণত হাজার হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। তবে এবার করোনা সঙ্কটের কারণে খুব বেশি লোকসমাগম ঘটছে না।

চীন সরকারের নতুন আইনানুযায়ী দেশটিতে বন্যপ্রাণীর সুরক্ষার জন্য বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। তার মধ্যে রয়েছে কুকুর ও বাদুড়। কিন্তু সেই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই শুরু হয়েছে কুকুর নিধনের মহাযজ্ঞ।

গত কয়েক বছর ধরে ইউলিনের এই উৎসবের তীব্র বিরোধিতা করে আসছেন পশুপ্রেমীরা। চীনের হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল নামে এক পশুপ্রেমী সংগঠনের বিশেষজ্ঞ পিটার লি জানিয়েছেন, ‘উৎসবের নামে ভিড়েঠাসা বাজার ও রেস্তোরাঁয় কুকুরের মাংস বিক্রির এই আয়োজন জনস্বাস্থ্য নিরাপত্তায় বড়সড় বিপদ ডেকে আনতে পারে।’

চীনের মাংসপ্রীতির জেরে করোনাভাইরাস সংক্রমণের উৎপত্তি হয়েছে, এই মতবাদে বিশ্বাসীরা আন্তর্জাতিক স্তরে প্রবল আপত্তি আগেই তুলেছেন। তার জেরে খাদ্যের প্রয়োজনে বন্যপ্রাণী কেনাবেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। কিন্তু তা যে জনসাধারণের ওপর বিশেষ প্রভাব বিস্তার করতে পারেনি, সেটি বার বার প্রমাণিত হচ্ছে।

সূত্র: বিবিসি ও এনডিটিভি অবলম্বনে

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer