প্রকাশিত: ০৩/০৭/২০২০ ৩:০৮ পিএম

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে শতাধিক গবেষণা চললেও বেশিরভাগ মানুষেরই করোনার টিকা নেওয়ার দরকার হবে না বলে মনে করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মহামারি বিশেষজ্ঞ।

অধ্যাপিকা সুনেত্রা গুপ্ত নামের এই ভারতীয় বাঙালি বিশেষজ্ঞের দাবি, যারা বয়স্ক বা যাদের আগে থেকেই কোনো বড় রকমের স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রেই করোনায় বিশেষ ঝুঁকি রয়েছে। একইভাবে সাধারণ ফ্লু বা জ্বরের ক্ষেত্রে যতটা ঝুঁকি থাকে করোনার ক্ষেত্রে একজন সম্পূর্ণ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষেরও ঠিক ততটাই ঝুঁকি রয়েছে।

ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কার জয়ী এই অক্সফোর্ড গবেষক বলেন, যাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা দুর্বল, কেবলমাত্র তাদের ক্ষেত্রেই প্রতিষেধক করোনায় স্বাস্থ্যহানির ঝুঁকি কমানোর পক্ষে সহায়ক হতে পারে। তবে অধিকাংশ মানুষেরই ক্ষেত্রেই এই ভাইরাস নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

তার মতে, ইনফ্লুয়েঞ্জার চেয়েও এ ক্ষেত্রে মৃত্যুর হার কম, তাই প্রতিষেধক এসে গেলে খুব সহজেই করোনার মোকাবেলা সম্ভব হবে বলেও জানান তিনি। সূত্র: জিনিউজ

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer