প্রকাশিত: ২৪/১০/২০২০ ৫:১৯ পিএম

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, করোনা মহামারির কারণে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে অগ্রসর হতে পারছে না মিয়ানমার। পরবর্তীকালে এ নিয়ে পুনরায় আলোচনা হতে পারে। প্রত্যাবাসনের বিষয়ে চীনের পক্ষ থেকে একটি সহযোগিতার আশ্বাসও পাওয়া গেছে।

শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে কলেজ পাঠাগারে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ বিষয়ক বই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে তিনি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করেন।

সৈয়দাবাদ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবু ঈসহাক ভুইয়ার সভাপতিত্বে বই প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এছাড়াও অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, পররাষ্ট্র সচিবের মা জাহানারা বেগম, চাচা সাবেক কূটনীতিক আবদুল হান্নান, সচিবের সহধর্মীনি অর্থনীতি ও উন্নয়ন বিশেষজ্ঞ ফাহমিদা জাবীন, শ্বশুর সাবেক অতিরিক্ত সচিব লুৎফুল কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দীকি, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান ও বিনাউটি ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন।

কলেজ শিক্ষক তাজুল ইসলাম হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাজমুল আলম খান বেদন ও ওই কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিসহ এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...