প্রকাশিত: ৩১/০৮/২০২০ ৮:৫৬ এএম

করোনাভাইরাস মহামারির প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে সৌদি আরবের। দেশটিতে গত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকভাবে আক্রান্ত-মৃত্যুর হার কমার বিপরীতে বেড়েছে সুস্থতার হার। এর মধ্যে গত এপ্রিলের পর থেকে রবিবার দেশটিতে সবচেয়ে কম সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে।

এদিন সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নতুন করে মাত্র ৯১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ১৪ হাজার ৮২১ জন। এর আগে, গত শনিবার সৌদিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন ৯৮৭ জন।
রবিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন ৩০ জন। ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৮৭০ জন।

এদিন দেশটিতে নতুন রোগী শনাক্তের চেয়ে সুস্থ হয়েছেন বেশি মানুষ। রবিবার সেখানে করোনামুক্ত ঘোষিত হয়েছেন অন্তত ১ হাজার ২২৬ জন। এ নিয়ে সৌদিতে করোনায় আক্রান্তদের মধ্যে ২ লাখ ৮৯ হাজার ৬৬৭ জনই সুস্থ হয়ে উঠলেন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মদ আল-আবদেল আলী জানিয়েছেন, দেশটিতে বর্তমানে সক্রিয় করোনা রোগী রয়েছেন ২১ হাজার ২৮৪ জন। এদের মধ্যে ১ হাজার ৫৪৫ জনের অবস্থা গুরুতর।
সূত্র: আরব নিউজ।

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer