প্রকাশিত: ০২/০৬/২০২০ ৯:৪২ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, শিগগির করোনাভাইরাসের দুর্বল হয়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। এটি এখনও অনেক শক্তিশালী। ইতালিতে করনোভাইরাস দুর্বল হয়ে পড়েছে; সেখানকার একজন চিকিৎসা বিশেষজ্ঞের এমন দাবির প্রেক্ষিতে সোমবার (১ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি পরিচালক মাইকেল রায়ান ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

মিলান শহরের সান রাফায়েল হাসপাতালের প্রধান চিকিৎসক আলবার্তো জাংরিলো মনে করছেন, ইতালিতে ক্লিনিক্যালি আর করোনাভাইরাসের অস্তিত্ব নেই। ৩১ মে (রবিবার) আরএআই টেলিভিশনকে তিনি বলেছেন, ‘গত ১০ দিনে যেসব নমুনা পরীক্ষা হয়েছে তাতে দেখা গেছে, ভাইরাসটির ক্ষমতা পূর্ববর্তী এক মাস বা দুই মাসের তুলনায় ক্ষুদ্রাতিক্ষুদ্র পর্যায়ের।’ জাংরিলো মনে করেন, দ্বিতীয় দফায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে যারা আশঙ্কা জানিয়েছিলেন, তাদেরকে নতুন বাস্তবতা নিয়ে আরেকবার ভাবতে হবে।
আলবার্তো জাংরিলোর দাবির প্রেক্ষিতে মাইকেল রায়ান বলেন, এটি মোটেও এমন নয়। তিনি ভুল করে থাকতে পারেন। অনেক বেশি টেস্টিংয়ের ফলে হয়ত আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে। তার মানে এই নয় যে, ভাইরাসটি দুর্বল হয়ে পড়েছে। ‘আমাদের সতর্ক থাকা দরকার। এটি এখনও মরণঘাতী ভাইরাস।’ বলেন তিনি।
করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রাণহানির দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ইতালি। গত ফেব্রুয়ারিতে সেদেশে করোনা শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৪৭৫ জনের। আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে ইতালির অবস্থান ষষ্ঠ। সেদেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩৩ হাজারের বেশি। তবে মে মাস থেকে দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। এরইমধ্যে লকডাউনসহ বেশ কিছু বিধি-নিষেধ শিথিল করেছে ইতালির সরকার।

সূত্র: এএফপি

পাঠকের মতামত

UNHCR কার্যালয়ের বাইরে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) কার্যালয়ের সামনে জড়ো হওয়া শতাধিক রোহিঙ্গা মুসলিম আশ্রয়প্রার্থীকে ...

পারিবারিক মামলার শুনানি শেষে ফেরার পথে প্রাণ গেল উখিয়ার রুবিনা ও শাহীনাসহ ৩ জনের

সকালে কক্সবাজার আদালতে এসেছিলেন পারিবারিক একটি মামলার শুনানিতে অংশ নিতে। আদালতের কার্যক্রম শেষে বাড়ি ফেরার ...

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে মনোনয়ন দিতে চান ...

যেকোনো সময় ইসরাইলে হামলা, মিত্রদের প্রস্তুত থাকতে বলল ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্টাপাল্টি হামলার মধ্যেই হিজবুল্লাহসহ নিজেদের অন্যান্য আঞ্চলিক মিত্রদের বৃহত্তর সংঘাতের জন্য প্রস্তুত হতে ...
Single Page Footer