ইনানী টুপটুপ রিসোর্টের আগুনে প্রাণ গেল ছাত্রদল নেতার স্ত্রীর
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক এলাকায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ছয় পর্যটকের একজন নাসরিন আক্তার মুক্তা (২৯)। ...

সোয়েব সাঈদ:
করোনায় আক্রান্ত রামুর গৃহবধূ ছেনুআরা বেগম সদর হাসপাতালে ইন্তকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহষ্পতিবার রাত আটটার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ছেনুআরা বেগম (৬৫) রামুর কাউয়ারখোপ ইউনিয়নের পূর্ব কাউয়ারখোপ গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুল্লাহর স্ত্রী।মরহুমার ছেলে জসিম উদ্দিন ভরসা মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। আজ বৃহষ্পতিবার কক্সাবাজার সদর হাসপাতালে ল্যাবে পরীক্ষায় করোনা ভাইরাসে শনাক্ত হন ছেনুআরা বেগম। এটি কক্সবাজার জেলায় করোনায় প্রথম মৃত্যু। রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা জানিয়েছেন, করোনায় মৃত ছেনুয়ারা বেগমের দাফন সম্পন্ন করার জন্য ইসলামিক ফাউণ্ডেশন এর দাফন টিমকে বলা হয়েছে।
পাঠকের মতামত