উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১/১০/২০২৩ ৭:৪৯ এএম

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে হিউম্যান রিসোর্সেস স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলে পাঠাতে হবে।

  • পদের নাম: হিউম্যান রিসোর্সেস স্পেশালিস্ট
    পদসংখ্যা:
    যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচআরএমে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে প্রফেশনাল সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কোনো আন্তর্জাতিক বা উন্নয়ন সংস্থায় এইচআরএম ও এইচআরডিতে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। রোহিঙ্গা রিফিউজি প্রোগ্রামে অভিজ্ঞতাসহ ভালো জানাশোনা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা ও যোগাযোগে দক্ষ হতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের মানসিকতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৬০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: উখিয়া, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৬২,০০০ থেকে ৭৫,৩৬২ টাকা।
সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, জীবন ও স্বাস্থ্যবিমা, ওপিডি ভাতা, মুঠোফোন বিলসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।

 

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগ ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নির্দিষ্ট আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা আবেদন ফরম পূরণ করে ছবি, জাতীয় পরিচয়পত্র ও টিআইএন সার্টিফিকেটসহ এই recruitment.bgd@concern.net ই-মেইল ঠিকানায় মেইল করে দিতে হবে। মেইল করার সময় সাবজেক্টে পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩ অক্টোবর ২০২৩।

পাঠকের মতামত

ঘটনাপ্রবাহঃ চাকুরি

গণস্বাস্থ্য হাসপাতালে নিয়োগ, আবেদন করা যাবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত

গণস্বাস্থ্য ফার্মেসি ২৪ ঘণ্টা সার্ভিস প্রদানের জন্য জরুরি ভিত্তিতে ৩টি ক্যাটাগরিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ ...

অ্যাকশনএইডে নতুন নিয়োগ, বেতন ৩৯,৪৬২ টাকা, কর্মস্থল কক্সবাজার

‘ডিস্ট্রিবিউশন ফ্যাসিলিটেটর’ পদে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ (এএবি)। ...
Single Page Footer