প্রকাশিত: ২৭/১২/২০২০ ৮:২০ এএম

মোহাম্মদ ইব্রাহিম মোস্তফা, উখিয়া::
উখিয়ার হলদিয়া পালং ইউনিয়ন এবং খেওয়াছড়ি বনরুপা আবাসন প্রকল্পের ১০০ পরিবার এবং রহমানিয়া এবতেদায়ি মাদরাসা, হেফজখানা, এতিমখানার ৩২ এতিম ছেলেদের এবং অসহায় হতদরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার রাত ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এই শীতবস্ত্র বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে বরাদ্দকৃত ২য় দফায় সরকারি কম্বল প্রকৃত উপকারভোগীর কাছে পৌছে দেওয়ার লক্ষ্যেই বিভিন্ন ইউনিয়ন ঘুরে এই শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করছি।

তিনি আরো জানান, হঠাৎ করেই তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতের প্রকোপ বেড়ে গেছে। এতে অসহায় শীতার্ত গ্রামীণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠেছে। তাই তাদের কষ্ট কিছুটা হলেও কমানোর জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন সহ প্রমুখ।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer