প্রকাশিত: ০৪/১১/২০১৭ ৭:৫২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১১:৩৪ এএম

সোয়েব সাঈদ,রামু::

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে রবিবার (৫ নভেম্বর) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১০১ ট্রাক চাল বিতরণ করা হবে। বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সেতু ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদের এমপি রেকর্ড পরিমান এসব ত্রাণসামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণ শুরু করবেন।

রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম জানিয়েছেন, মায়ানমারে রাখাইনদের বর্বরোচিত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য রামুবাসীর পক্ষ থেকে সম্মিলিতভাবে এসব উপহারসামগ্রী প্রদান করা হচ্ছে। রামু-কক্সবাজারের কৃতি সন্তান সাংসদ সাইমুম সরওয়ার কমলের ঐকান্তিক প্রচেষ্টা অসহায় রোহিঙ্গাদের জন্য রামুবাসী এসব ত্রাণ উপহার দিয়েছেন।

জানা গেছে, সংগ্রহিত এসব উপহার নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্টিকে প্রদানকালে রামু উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। ত্রাণসামগ্রী সুষ্ঠুভাবে বিতরণে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিটি ট্রাকে স্বেচ্ছাসেবকদল ত্রাণ বন্টনে কাজ করবেন।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল বলেছেন, নিপীড়িত, নির্যাতিত, অসহায় রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশে^ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘ সহ বিশ^ সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে রোহিঙ্গা সমস্যা সমাধানেরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

রোহিঙ্গাদের কারো গায়ে কাপড় নেই, কারো পেঠে খাবার নেই। আর্ন্তজাতিক সংস্থার ত্রান পৌঁছতে বিলম্ব হবে। কিন্তু সে পর্যন্ত রোহিঙ্গাদের ত্রান দিয়ে পাশে দাঁড়ানো মানুষ হিসেবে সবার দায়িত্ব। যেমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

রামু উপজেলা ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন ও মোহাম্মদ নোমান জানিয়েছেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মত মাটি ও মানুষের নেতা সাইমুম সরওয়ার কমল এমপি মায়ানমারে রোহিঙ্গা নির্যাতনের শুরু থেকে এর কড়া প্রতিবাদ জানিয়ে আসছেন। এখন তিনি রামুবাসীকে সাথে নিয়ে নির্যাতিত রোহিঙ্গাদের সহায়তা প্রদানের যে উদ্যোগ নিয়েছেন তা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...