প্রকাশিত: ২০/০২/২০১৭ ১১:০৩ পিএম

“শিক্ষার্থীদেরকে সবার আগে জ্ঞানার্জনকে গুরুত্ব দিতে হবে”
নিজস্ব প্রতিবেদক::
কক্সবাজার হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ ফেব্রুয়ারি সকাল ১০টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। কলেজ অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ও ক্রীড়া ব্যক্তিত্ব প্রফেসর সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল অব. ফোরকান আহমদ। প্রধান অতিথি বলেছেন, প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে আজকের শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও পরিশ্রম প্রিয় হতে হবে। দেশ ও জাতির জন্য দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। নিজে দুর্নীতিমুক্ত হয়ে সমাজ, রাষ্ট্রকেও দুর্নীতিমুক্ত হিসেবে গড়ে তুলতে হবে। তিনি শিক্ষার্থীদেরকে সবার আগে জ্ঞানার্জনকে গুরুত্ব দেওয়ার আহবান জানান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আহবায়ক প্রভাষক সিরাজুল কবিরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য মহিউদ্দিন চৌধুরী, নির্বাহী সদস্য আবদুর রহিম সিকদার, কউকের নগর পরিকল্পনাবিদ সরওয়ার উদ্দিন। উপস্থিত ছিলেন প্রভাষক সাইফুদ্দিন ম-ল, আসমাউল হুসনা, নজরুল ইসলাম, জসিম উদ্দিন, মাজেদুল হক, আছিফুল ইসলাম, তাজউদ্দিন, মুহাম্মদ রুহুল আমিন, মোহাম্মদ শাহজাহান প্রমূখ। বক্তব্য শেষে প্রধান অতিথি বার্ষিক ক্রীড়া ও সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন এবং কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের লক্ষে নির্ধারিত জমি পরিদর্শন করেন।

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

অনির্দিষ্টকালের জন্য স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...