প্রকাশিত: ০২/০১/২০২১ ৪:৫৪ পিএম


প্রভাব ও দখলমুক্ত করে কক্সবাজার সমুদ্র সৈকত রক্ষার দাবিতে ‘বাচাঁও কক্সবাজার বাচাঁও সৈকত’ স্লোগান নিয়ে গণস্বাক্ষর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

২ জানুয়ারী সকাল সাড়ে ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি শুরু হয়।

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড ও কক্সবাজার নাগরিক ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

কক্সবাজারের সর্বস্তরের সচেতন নাগরিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সামাজিক সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত রক্ষার দাবিতে গণস্বাক্ষর করেন। সম্প্রতি বিভিন্ন প্রভাবশালীরা খণ্ড খণ্ড করে সমুদ্র সৈকত দখলে নামলে স্থানীয়রা তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়ার অংশ হিসাবে এ কর্মসূচি পালন করে।

নাগরিক ফোরামের আহ্বায়ক হেলাল উদ্দিন জানান, পরবর্তীতে এ গণস্বাক্ষরগুলো প্রধানমন্ত্রী বরাবর পাঠানো হবে।

পাঠকের মতামত

কক্সবাজারে অপ্রাপ্তবয়স্কদের হোটেলে থাকতে দিলে ব্যবস্থা- সংসদ সদস্য শামীম আরা স্বপ্না

কক্সবাজারের আবাসিক হোটেলে অপ্রাপ্তবয়স্কদের বয়স ও পরিচয় যাচাই না করে কক্ষ ভাড়া দিলে সংশ্লিষ্ট মালিক ...

৪ হাজার শিশুর মধ্যে স্কুলে মাত্র ৭২৯, সংকটে সেন্টমার্টিনের শিক্ষা

পর্যটননির্ভর অর্থনীতিতে স্থবিরতা, শিক্ষকসংকট ও দারিদ্র্যের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের শিক্ষাব্যবস্থা। বিদ্যালয়ে যাওয়ার ...