ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৯/২০২৫ ১১:৫৫ এএম

কক্সবাজার সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারীসহ ৯ জন কে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সৈকতের সুগন্ধা ও লাবণী পয়েন্ট থেকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়, যাদের মধ্যে তিন নারীও রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

কক্সবাজারে পর্যটন মৌসুম শুরু হয়েছে এছাড়াও পূজার ছুটিকে কেন্দ্র করে অসংখ্য পর্যটক অবকাশযাপনে শহরে আসতে শুরু করেছেন।

অতিরিক্ত ডিআইজি জানান, ‘ কমিটেড টু প্রটেক্ট এন্ড প্রাউড টু সার্ভ- এই মূলমন্ত্রকে ধারণ করে ট্যুরিস্ট পুলিশ পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা দিতে কাজ করছে। চলতি পর্যটন মৌসুমে তারই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে কঠোর নজরদারি অব্যাহত আছে।’

পাঠকের মতামত

অর্থাভাবে থেমে যায়নি চিকিৎসা, অসহায় প্রসূতির পাশে মানবিক চিকিৎসক উখিয়ার রুমি

আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন কক্সবাজারের চিকিৎসক ডা. আরিফা মেহের রুমি। সংকটাপন্ন এক প্রসূতির পাশে ...

হলদিয়া পালংয়ের প্রশাসক পদে আলোচনায় এম. মনজুর আলম

রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততার কারণে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ...

বোমা আতঙ্কে ট্রেনের যাত্রা বন্ধ, তল্লাশিতে মিলল ৬৭০০ পিস ইয়াবা

বোমাসদৃশ বস্তু থাকার সন্দেহে থামানো হয়েছিল কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের যাত্রা। পরে ট্রেনটির ...

উখিয়ায় মাদকবিরোধের জেরে দুই পক্ষের গোলাগুলি, অস্ত্র-কার্তুজসহ গ্রেপ্তার ৪

কক্সবাজারের উখিয়ার পালংখালীতে দুই পক্ষের মধ্যে প্রায় ৩০ মিনিট ধরে গোলাগুলির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ...