উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০৯/০৭/২০২৫ ১০:৩৫ এএম

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসিফ নামের আরও এক শিক্ষার্থীর মরদেহ ২৪ ঘন্টারও বেশি সময় পর সমিতি পাড়া থেকে উদ্ধার করা হয়েছে।এখনো নিখোঁজ রয়েছে আরও ১ জন।

বুধবার (৯ জুলাই) সকালে কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকতে একটি মরদেহ ভেসে আসে। এরপর গতকাল সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসিফের মরদেহ বলে নিহতের ভাইয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল মুকিত।

পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুকিত বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া সৈকত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে নিখোঁজ শিক্ষার্থী আসিফ আহমেদের বড় ভাই সেখানে এসে লাশটি শনাক্ত করেন।

সোমবার কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে নিখোঁজ হয় চবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ৩ শিক্ষার্থী। তারা হলেন-কে. এম. সাদমান রহমান সাবাব, অরিত্র হাসান ও আসিফ আহমেদ। এরমধ্যে গতকাল সাবাবের মরদেহ উদ্ধার করা হলেও নিখোঁজ ছিলেন বাকি দু’জন। আজ সকালে আসিফের মরদেহ ভেসে উঠে। এখনো নিখোঁজ রয়েছেন অরিত্র হাসান

পাঠকের মতামত

 

​পাহাড় কেটে মাটি পাচার করলেন জামায়াত নেতা, ঝুঁকিতে রোহিঙ্গাদের বসতি

সাম্প্রতিক সময়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় রোহিঙ্গাদের মাঝে যেখানে আতঙ্ক কাজ করছে, এমন ...

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...