ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৪ ৬:২৯ এএম

কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক এইচএসসি পরীক্ষার্থী শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অজ্ঞলের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।
নিখোঁজ আতহার নূর কাইফ (১৮) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার বশির উদ্দিন মাহমুদের ছেলে।
সে কক্সবাজার ডিসি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষার্থী।

স্থানীয়দের বরাতে মনজুর মোরশেদ বলেন, ‘শুক্রবার সকালে আতহার নূর কাইফ তার এক খালাতো ভাই ও খালাতো ভাইয়ের এক বন্ধুসহ কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট সাগরে গোসলে করতে যায়। এক পর্যায়ে সাগরের ঢেউয়ের তোড়ে আতহার নূর কাইফ ভেসে যায়। এসময় সঙ্গে থাকা দুইজনের শোর চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মি উদ্ধারে গেলেও সন্ধান পাননি। বর্ষা মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে সাগর কিছুটা উত্তাল রয়েছে। সৈকতে সতর্কতামূলক লাল পতাকা টাঙ্গানো হলেও নির্দেশনা না মেনে অনেকে গোসল করছেন।’

তবে নিখোঁজের সন্ধানে লাইফগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচ কর্মিরা সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এ কর্মকর্তা।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...