প্রকাশিত: ৩০/১১/২০১৬ ৬:১১ পিএম

ডেস্ব রিপোর্ট ::

কক্সবাজার সৈকতের কিটকট চেয়ারের ৫০ শতাংশকে জনগণের বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ৫০ শতাংশ চেয়ারকে লাল রং দ্বারা বিশেষভাবে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি সৈকতের কিটকট চেয়ারগুলোতে নেয়া অযৌক্তিক ভাড়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এ ব্যাপারেও রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার ( নভেম্বর ৩০) জারি করা এই রুলে পর্যটন সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আলীর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। বাংলানিউজ

পাঠকের মতামত

 

ছাত্রদলের দুঃসময়ের কাণ্ডারি মামুনকে মূল্যায়নের দাবি

উখিয়া উপজেলা ছাত্রদলের রাজনীতিতে ত্যাগ, তিতিক্ষা ও দীর্ঘদিনের সাংগঠনিক পরিশ্রমের দৃশ্যমান প্রতিচ্ছবি হিসেবে আব্দুল্লাহ আল-মামুনকে ...