প্রকাশিত: ১৩/০৩/২০১৮ ৭:৩৮ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:৩১ এএম

এম.এ আজিজ রাসেল::
শহরের কলাতলীর হোটেল মোটেল জোনের সুগন্ধা পয়েন্টের কক্স টুডে সড়ক সম্মুখে সরকারি খাস জায়গায় নির্মাণাধীন অবৈধ ৩০টি দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। ১২ মার্চ সোমবার দুপুরে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন প্রিন্সের নির্দেশে সদরের সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অবৈধ দোকান উচ্ছেদ করায় আশপাশের ব্যবসায়ীরা জেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন।
জানা যায়, জনৈক হাজী জসিম ও স্বেচ্ছাসেবক লীগের নামে ওই স্থানে বিগত এক সপ্তাহ ধরে দোকানগুলো নির্মাণ করা হচ্ছিল। উগ্র যুবকদের নিয়ে গভীর রাতে চলে দোকান নির্মাণের কাজ। একই স্থানে আরও কয়েকবার উচ্ছেদ অভিযান চালানো হয়। সর্বশেষ এবার হাইকোর্টে ভূয়া একটি রিট টাঙিয়ে সরকারি জায়গা দখলের প্রচেষ্টা চালিয়ে আসছিল একটি সিন্ডিকেট।
সদরের সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজিম উদ্দিন জানান, একটি ভূমিদস্যু সিন্ডিকেট সরকারি খাস জায়গা দখল করে রাতারাতি দোকান নিমার্ণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer