প্রকাশিত: ১৫/০৩/২০১৮ ৩:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:২৫ এএম

মহেশখালি প্রতিনিধি ::
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া চর এলাকায় ৪ টি মানুষের মরদেহ ভেসে এসেছে। লাশগুলো প্রায় অর্ধ গলিত। সকালে জোয়ারের সময় এসব লাশ সাগর থেকে তীরেরর কাছে ভেসে আসে বলে স্থানীয়রা জানান।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার(১৫ মার্চ) সকাল ১০ টার দিকে সমুদ্রে পূর্ণ জোয়ার হয়। এসময় জোয়ারের তোড়ে গভীর সমুদ্রের দিক থেকে লাশগুলো তীরে ভেসে আসে। পরে ভাটার সময় তা চরে আটকা পড়ে। লাশগুলো অর্ধগলিত ও অনেকটা বিকৃত হয়ে গেছে বলে জানা গেছে। স্থানীয় এক জনপ্রতিনিধি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)প্রদীপ কুমার দাশ (পিপিএম) বার জানান,লাশ ভেসে এসেছে খবর পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। তার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।এএই বিষয়ে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...